শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

তেজগাঁও কলেজের মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

সোনার দেশ ডেস্ক ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন
তেজগাঁও কলেজের মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩
মসজিদে অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি কার্যক্রমের সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ডিএমপির তেজগাঁও বিভাগের একটি সূত্র।

সূত্রটি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজ জামে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেখানে আটককৃতরা একটি বৈঠকে অংশ নিয়েছিলেন।


শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সেখানে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) অভিযান চালিয়েছে। আমার কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই।


এ বিষয়ে যোগাযোগ করে সিটিটিসির কোনও কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ডিএমপির তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন জেএমবির সদস্য। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিটিসির একাধিক টিম রয়েছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন