শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাকসু নির্বাচন: ছাত্রশিবিরের প্যানেল থেকে জয়ী হলেন জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ

WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১১:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১১:১২ অপরাহ্ন
রাকসু নির্বাচন: ছাত্রশিবিরের প্যানেল থেকে জয়ী হলেন জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ
রাকসু নির্বাচন: ছাত্রশিবিরের প্যানেল থেকে জয়ী হলেন জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নির্বাচন হওয়া ২৩টি পদের মধ্যে ভিপি ও এজিএসসহ ২০টি পদেই জয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের পদপ্রার্থীরা। শিবির সমর্থিত প্যানেলের বাইরে জিএস পদে সাবেক এক সমন্বয়ক, ক্রীড়া সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে একজন স্বতন্ত্র পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন
ঘোষিত ফলাফলে রাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ছাত্রশিবির মনোনীত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে আরও বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো আইবিএ’র শিক্ষার্থী দ্বীপ মাহবুব।

বিজয়ী হওয়ার পর দ্বীপ মাহবুব বলেন, জুলাই আন্দোলনে আমি আমার চোখ হারিয়েছি। শিক্ষার্থীরা আমাকে সর্বোচ্চ মূল্যায়ন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চাই যে কারণে আমি চোখ হারিয়েছি সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে যাব। সকল শিক্ষার্থীর কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবে ৪ আগস্ট পাবনা শহরে শিক্ষার্থীদের মিছিলে অতর্কিত গুলি চালায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীরা। এসময় দুই শিক্ষার্থী নিহত হন, আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দ্বীপ মাহবুবসহ আরও অনেক শিক্ষার্থী। দ্বীপ মাহবুবের চোখে গুলি লেগে তার চোখ ভেদ করে মস্তিষ্কে চলে যায়। দীর্ঘ ৫ মাস চিকিৎসা শেষে আবারও ক্লাস পরীক্ষায় অংশ নেন তিনি। তবে তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে যায়।