শনিবার, আগস্ট ২২, ২০২৬

ধর্ষণ মামলার আসামি সাজুকে গ্রেফতার

WP Import ১৭ অক্টোবর ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৭ অক্টোবর ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ন
ধর্ষণ মামলার আসামি সাজুকে গ্রেফতার
ধর্ষণ মামলার আসামি সাজুকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শুক্রবার (১৬ অক্টোবর) বেলা আড়াই টায় জয়পুরহাটের ক্ষেতলাল থানার কুমড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি সাজু (৩৫)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী ক্ষেতলাল থানার কাচাকুলের মৃত সাহাজ উদ্দিনের ছেলে। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বর্ণিত আসামি একই সাকিনস্থ ভিকটিমের স্বামীর সাথে কৃষি কাজসহ বিভিন্ন জায়গায় গাছ কাটার কাজ করতো। সে কারণে উল্লিখিত আসামি ভিকটিমের বাড়িতে আসা-যাওয়া করতো। ভিকটিমের সাথে বিভিন্ন সময় মোবাইল ফোনে কথা বলতো এবং এক পর্যায়ে ভিকটিমকে কুপ্রস্তাব দেয়। ভিকটিমের স্বামী বিষয়টি অবগত হলে ভিকটিমকে আসামির সাথে কথা বলতে নিষেধ করে।

ভিকটিম আসামির সাথে কথা বলা বন্ধ করে দেয়া সত্ত্বেও আসামি ভিকটিমের স্বামীর অনুপস্থিতিতে কারণে-অকারণে ভিকটিমের বাড়িতে এসে ভিকটিমকে কুদৃষ্টি দিত। গত ২৮ আগস্ট ২০২৫ সন্ধ্যা ৭ টায় ভিকটিমের স্বামী পার্শ্ববর্তী একটি মাজারের অনুষ্ঠানে রান্নার কাজে সহযোগিতার জন্য বাড়ি থেকে বের হয়। ভিকটিম রাত অনুমান ৯ টায় প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে।

রাত অনুমান সাড়ে[ ১১ টায় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে গেলে সেখানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা আসামি সাজু পিছন থেকে ভিকটিমের মুখ চেপে ধরে এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতে থাকে। ওই সময় ভিকটিমের স্বামী বাড়িতে আসলে আসামি টের পেয়ে ভিকটিমকে ছেড়ে পালিয়ে যায়। তখন ভিকটিম কান্নারত অবস্থায় বাড়িতে এসে তার স্বামীর কাছে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়।

এ বিষয়ে ভিকটিম বর্ণিত আসামির বিরদ্ধে ক্ষেতলাল থানায় এজাহার দায়ের করলে, ক্ষেতলাল থানার মামলা নং-১২ তারিখ-৩০/০৮/২০২৫, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) (সংশোধনী/ ২০২০) এর রুজু হয়।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।