রাকসুতে কোন পদে কে কত ভোট পেয়ে জিতলো?

রাবি প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার পরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম।
ফলাফলে নির্বাচন হওয়া ২৩টি পদের মধ্যে ভিপি ও এজিএসসহ ২০টি পদেই জয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের পদপ্রার্থীরা। জিএস পদে সাবেক সমন্বয়ক এবং আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাহউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নার্গিস খাতুন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে স্বতন্ত্র পদপ্রার্থী তোফায়েল আহমদ তোফা নির্বদচিত হয়েছেন।
রাকসু নির্বাচনে বিজয়ীদের নাম ও ভোট সংখ্যা তুলে ধরা হলো:
ভিপি মোস্তাকুর রহমান জাহিদ (১২৬৮৭), জিএস সালাহউদ্দিন আম্মার (১১৫৩৭), এজিএস এস এম সালমান সাব্বির (৬৯৭১), ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন (৭৭৮৫), সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ মুহাম্মদ নুন (৭৭৯৪), সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা (৯৭৯১), সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম (৭৪০২), মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা (৯৫৯৩), সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান (১০৬১৩), তথ্য ও গবেষণা সম্পাদক বি.এম. নাজমুস সাকিব (৭০৯২) এবং সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ (৯০৫৭)।
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম (৭৩০৯), সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ (৭৬১১), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা (৬৭৮০), সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুজাহিদুল ইসলাম সাঈম (৮০৫৮), বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান মিয়া লস্কর (৬৯৯৯), সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন হোসেন (৭৩৩০), পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ (৬১৬৩), সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মুমু (৬৬৯২)।
এছাড়া নির্বাহী সদস্য দ্বীপ মাহবুব (৬৮৭১), ইমিজিয়াউল হক কামালি (৬০১৯), সুজন চন্দ্র (৫২৯১১) এবং এ.বি.এম খালেদ (৫০৯৭)।