শনিবার, আগস্ট ২২, ২০২৬

‘বরেন্দ্র নন্দিনী সাহিত্যের পাঠচক্র অনুষ্ঠিত

WP Import ১৭ অক্টোবর ২০২৫ ০৫:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৭ অক্টোবর ২০২৫ ০৫:৪২ অপরাহ্ন
‘বরেন্দ্র নন্দিনী সাহিত্যের পাঠচক্র অনুষ্ঠিত
‘বরেন্দ্র নন্দিনী সাহিত্যের পাঠচক্র অনুষ্ঠিত


সংবাদ বিজ্ঞপ্তি :


বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) বিকাল ৫টায় রাজশাহীর এক অ‌ভিজাত হো‌টে‌লের কন‌ভো‌কেশন সেন্টা‌রে ‘বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র’ এর মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই সাংগঠনিক বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি সেলিনা পারভীন রুমা। তিনি বলেন, ‘বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র’ একটি ভালোবাসার বন্ধনে ঐক্যবদ্ধ পরিবার যেখানে নন্দিনী মাতার ভালোবাসায় নন্দিনী পরিবারকে’ মানুষের জন্য মানুষের ভালোবাসা’ শ্লোগানে একত্রিত করে একটি সৌহার্দ্যপূর্ণ ভালোবাসায় শক্তিশালী পরিবারে আবদ্ধ হয়েছে। আর এ ভালেবাসার টানেই আজো আমরা একত্রিত হই ‘বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাঠচক্র’ এর আসরে।

সভাকে আনন্দময় করে তোলার জন্য সভায় উপস্থিত হয়ে কবিতা আবৃতি করেন, কবি হাসিনা বিশ্বাস ছড়াকার ও কবি হাসান আবাবিল, তিতুমীর, সেলিনা পারভীন রুমা, এস আরেফিন, শেখ তৈমুর আলম, নজরুল ইসলামের, হৃদয় রনি, নীরু নীলিমায়, সুফিয়া ডেইজি, মাহফুজা খানম পুতুল, মেহবুব ইসলাম রহমত, সাবিনা খাতুন, মোসা. নাসিরা খানম, গোলবার হোসেন, হুমায়রা রহমান মাসুমা, মুসলেহা সুলতানা মৌসুমি। স্বরচিত অণুগল্প পড়ে শেনান ৯ বছরের ছোট্ট সোনামনি সিদরাতুল মুনতাহা মাইশা। গান পরিবেশন করেন হাসিনা বিশ্বাস ও শেখ তৈমুর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি হাসিনা বিশ্বাস ও প্রধান অতিথি ছিলেন সাবেক জর্জ এস. আরেফিন। অনুষ্ঠানটি উপাস্থপনা ও পরিচালনা করেন কবি ও ছাড়াকার হাসান আবাবিল।