শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাচোল সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল হতাশাজনক

WP Import ১৭ অক্টোবর ২০২৫ ০৫:২৯ অপরাহ্ন
WP Import ১৭ অক্টোবর ২০২৫ ০৫:২৯ অপরাহ্ন
নাচোল সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল হতাশাজনক
নাচোল সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল হতাশাজনক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজে চলতি এইচএসসি পরীক্ষার ফলাফল চরম হতাশা জনক। পাসের হার মাত্র ১৬ শতাংশ।
চলতি এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, এবার নাচোল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৪৫৯ শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ৭৪ জন। তবে কমার্স বিভাগে কেউ কৃতকার্য হয়নি।

কলেজের কমার্স বিভাগের ৭ শিক্ষার্থীর মধ্যে সকলেই ফেল করেছে। মানবিক বিভাগে ৩৭২ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫০ জন। অকৃতকার্য ৩২২ শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগের ৮০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪ জন। অকৃতকার্য ৫৬ জন। তবে মানবিক ও বিজ্ঞান বিভাগে একজন করে মোট দুইজন জিপিএ-৫ পেয়েছে।

এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যম কর্মি সিফাত রানার মুল্যায়ন যে সব শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় ভালো ফলাফল করে তারা বেশীর ভাগ চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে লেখাপড়া করতে চলে যায়। তবে চলতি ফলাফল বিপর্যয় শিক্ষকদের উপর বর্তায়।
নাম প্রকাশ না করার সর্তে নাচোল সরকারি কলেজ একজন শিক্ষক জানান বাস্তবতা হচ্ছে এ কলেজে খুবই অল্প সংখ্যক মেধাবী শিক্ষার্থী ভর্তি হয়, এবং অভিভাবকদের কোন ভুমিকা নাই।

কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ আকন্দ বলেন, আমরা অনেক চেষ্টা করেও শিক্ষার্থীদের ক্লাসমুখি করতে ব্যর্থ হয়েছি। তারা শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষা দেয়। ক্লাস করে না। কিছু শিক্ষার্থী আছে যারা দরিদ্র পরিবারের। তারা মাঠে কৃষি কাজ করে বা ঢাকায় গার্মেন্টেসে কাজ করে।