শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় বেসরকারি কর্মচারীদের অধিকার আদায় সমাবেশ, পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

WP Import ১৭ অক্টোবর ২০২৫ ০৫:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৭ অক্টোবর ২০২৫ ০৫:২১ অপরাহ্ন
বাঘায় বেসরকারি কর্মচারীদের অধিকার আদায় সমাবেশ, পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বাঘায় বেসরকারি কর্মচারীদের অধিকার আদায় সমাবেশ, পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাঘায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায় সমাবেশ, পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলার বাউসা ভোকেশনাল ইন্সস্টিটিউট অ্যান্ড বিএম কলেজের সুপারিনটেনন্ডেট রেজাউল করিম। দাদপুর- গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ রেজাউল করিম, জহুরুল ইসলাম, প্রভাষক আকবর আলী, ইদ্রিস আলী, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক,

মোহাম্মদ আলী, হাসানুজ্জামান, আহসান হাবীব, রোকনুজ্জামান পরিমল কুমার প্রমুখ।
প্রতিবাদ সভার আগে একটি বিক্ষোভ উপজেলার পধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে সমাবশে অনুষ্টিত হয়।