পবিত্র ওরছ শরীফ শনিবার
সংবাদ বিজ্ঞপ্তি :
শনিবার ১৮ অক্টোবর হযরত খাজা শাহসুফি মো. এছমাইল হোসেন চিসতী (র.) চিস্তিয়া, কাদেরীয়া, নেজামিয়া, কালিমিয়া পীর দস্তগীর কেবলা সাহেব (র.সা.) পবিত্র ওরছ শরিফ নগরীর আহম্মেদপুরস্থ খানকায়ে চিস্তিয়া শরীফে অনুষ্ঠিত হবে। ছবকের উন্নতি ও দোজাহানের ফায়দার জন্য ওরছ শরীফে যোগদানের জন্য সকল মুরিদান ভক্ত আশেকানগণকে অনুরোধ জানিয়েছেন মোতাওয়াল্লি ও খাদেম আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম চিস্তি। ফজরের নামাজের পর থেকে ভোররাত পর্যন্ত নানা কর্মসূচি পালিত হবে।