শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন: উপাচার্যের ধন্যবাদ জ্ঞাপন

WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এজন্য উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সহযোগিতা প্রদানের জন্য তাঁরা প্রার্থী ও ভোটারসহ সংশ্লিষ্ট অন্যদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর উপাচার্য এক মন্তব্যে বলেন, ৩৫ বছরেরও বেশি সময় পর এবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ২৯ হাজার ভোটারের এই ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এক বিশাল চ্যালেঞ্জ ছিল। নির্বাচন কমিশন, চিফ রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সেই চ্যালেঞ্জ উত্তরণ সম্ভব হয়েছে। অনুরূপ সহযোগিতায় ভোট গণনা ও ফলাফল প্রকাশও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইতোমধ্যে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয়েছে। দ্রুত ভোট গণনা ও ফল প্রকাশের জন্য উচ্চগতির ওএমআর যন্ত্র ব্যবহার করা হচ্ছে। ভোট গণনা কার্যক্রম গণনা কেন্দ্রের বাইরে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।