বদলগাছীতে ১৫০ জন আদবিাসী পরিবারে দুটি করে ৩শ টি ছাগল বিতরণ

ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৯০ জন আদিবাসী পরিবারে বিতরণের জন্য দুটি করে ছাগল ও উপকরণ বরাদ্ধ হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ১৫০ জন আদিবাসী পরিবারে দুটি করে ছাগল ও ৫টি করে ফ্লোর ম্যাট, ৪টি খুটি ও দুটি ঢেউটিন বিতরণ করা হয়। অনূষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রাণী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, ভেটেরিনারি সার্জন ডাঃ মো, নাজমুল ইসলাম সাগর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজীব আহমেদ, সহকারী মৎস কর্মকর্তা মাহফুজ রহমান প্রমুখ। প্রমথ দিন ১৫০ জনকে দ্বিতীয় দিন ১৪০ জনের মধ্যে ছাগল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।