শনিবার, আগস্ট ২২, ২০২৬

ছাত্রদল অনলাইনে গুজব ছড়াচ্ছে : ছাত্রশিবির সমর্থিত প্যানেল

WP Import ১৬ অক্টোবর ২০২৫ ০৮:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ অক্টোবর ২০২৫ ০৮:৫৪ অপরাহ্ন
ছাত্রদল অনলাইনে গুজব ছড়াচ্ছে : ছাত্রশিবির সমর্থিত প্যানেল
ছাত্রদল অনলাইনে গুজব ছড়াচ্ছে : ছাত্রশিবির সমর্থিত প্যানেল

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন চলছে। নির্বাচন নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করে প্যানেলটি।

সংবাদ সম্মেলনে সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস পদপ্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, ক্যাম্পাসে ছাত্রদল, যুবদল ও বিএনপির বহিরাগতরা প্রবেশ করছে এবং অনলাইনে আমাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে৷ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান-উল্লাহ আমান এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও ক্যাম্পাসে বসেই এসব করছে৷ জামায়াত নাকি অস্ত্রের ট্রেনিং দিচ্ছে, ক্যাম্পাসে ছাত্রশিবির বহিরাগত প্রবেশ করাচ্ছে- এরকম প্রচার ছাত্রদল চালাচ্ছে এবং ছাত্রদলের সভাপতি নিজের আইডি থেকে ফেসবুকে এমন একটি পোস্ট করেছেন।

তিনি আরও বলেন, গতকাল রাতে নীতিমালা ভঙ্গ করে দেয়াল লিখন হয়েছে। সারাদিন যেসব অনিয়ম হচ্ছে, এগুলোতে শৈথিল্যতা দেখানো হচ্ছে। ক্যাম্পাসে বর্তমানে প্রচার পরিমানে বহিরাগত প্রবেশ করছে। কিন্তু প্রশাসন এই ব্যাপারে এখনো নিশ্চুপ। সকালের দিকে ইসমাঈল হোসেন সিরাজী ভবনের কেন্দ্রে শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। এর পরপরই ডীনস কমপ্লেক্স, রবীন্দ্র ভবন ও জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে শিক্ষার্থীদের চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। অথচ গতকালই নির্বাচন কমিশন জানিয়েছিল, প্রচারপত্র ও চিরকুট নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

ফাহিম রেজা বলেন, ছাত্রদল এবং ‘আধিপত্য বিরোধী এক্য’ প্যানেল নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে অধিকাংশ ভােটকেন্দ্রের ১০০ গজের ভিতরে প্রবেশ শিক্ষার্থীদের হাতে লিফলেট দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে৷ খালেদা জিয়া হল এবং হবিবুর রহমান হলের ভােট কেন্দ্রের সামনে তারা আচরণ বিধির তোয়াক্কা না করে কয়েকটি স্থানে বুথ নির্মাণ করেছে৷ এটি নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ডকে ব্যহত করেছে৷
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস পদপ্রার্থী এস এম সালমান সাব্বির-সহ অন্যান্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।