শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় বিষ পানে যুবকের আত্মহত্যা

WP Import ১৬ অক্টোবর ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ অক্টোবর ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় বিষ পানে হামিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটেছে। হামিদুল ইসলাম বাউসা ইউনিয়নের হেদাতিপাড়া পুন্ডরিপাড়া গ্রামের মহরম হোসেনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল পরিবারের লোকজনের অজান্তে বিষ পান করে। পরে সে অসুস্থ হয়ে গেলে পরিবারের লোকজন জানতে পেরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, পারিবারিক দ্বন্দ্বে গ্যাস ট্যাবলেট খেয়ে সে মারা গেছে। এ ঘটায় একটি ইউডি মামলা হয়েছে।