শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে বিশ্ব খাদ্য দিবস পালন

WP Import ১৬ অক্টোবর ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ অক্টোবর ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন
নগরীতে বিশ্ব খাদ্য দিবস পালন
নগরীতে বিশ্ব খাদ্য দিবস পালন

সংবাদ বিজ্ঞপ্তি:


খাদ্য অধিকার বিষয়ক জাতীয় নেটওয়ার্ক খাদ্য অদিকার বাংলাদেশ রাজশাহী জেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নগরীতে কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনের আলো হিজড়া সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশ রাজশাহী বিভাগীয় কমিটির সমন্বয়কারী ও বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা-বিইউপি’র নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে ধারনাপত্র পাঠ করেন বিইউপির ক্যাম্পেইন সংগঠক উম্মে কুলসুম রিমা। আলোচনায় অংশগ্রহন করেন রুলফাও এর পরিচালক আফজাল হোসেন,আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার সাও, মহিলা পরিষদের জেলা কমিটির সভাপতি কল্পনা রায়, পার্টনার পরিচালক আকলিমা খাতুন লিমা, বাগমার ক্ষুদ্র নৃগোষ্ঠি উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সমরেশ কুমার সরকার,সামাজিক কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান ও মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাসদা।

আলোচকগণ তাদের আলোচনায় সবার জন্য প্রয়োজনীয় খাদ্য এবং খাদ্য অধিকার আইন প্রনয়নের উপর গুরত্ব আরোপ করে নিত্য প্রয়োজীয় পন্যের দাম স্থিতিশীল রাখার পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিং এবং স্থায়িত্বশীল কৃষি এবং খাদ্য ব্যবস্থার দাবী জানান।সভায় সকল শ্রেণি পেশার মানুষের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে খাদ্য অধিকার প্রতিষ্ঠা এবং ক্ষুদা মুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানানো হয়।
আলোচনা সভায় বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, হিজড়া জনগোষ্ঠি, আদিবাসি, নারীকর্মী, সাংস্কৃতিক কর্মী, মিডিয়া প্রতিনিধি এবং নাগরীক সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।