শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে: পর্যবেক্ষণ কমিটি

WP Import ১৬ অক্টোবর ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ অক্টোবর ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন
রাকসু নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে: পর্যবেক্ষণ কমিটি
রাকসু নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে: পর্যবেক্ষণ কমিটি

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাকসু নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সভাপতি অধ্যাপক এম. রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে রাকসু মির্বাচন পর্যবেক্ষণ কমিটির সভাপতি এবং রাবি অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম বলেন, নির্বাচন শুরুর পর থেকে আমরা প্রতিটি ভোটকেন্দ্রে গিয়েছি। ভোটারদের সাথে কথা বলেছি। ভোটগ্রহণের বিষয়ে কথা বলেছি। এই সংক্রান্ত একটি রিপোর্ট আমরা রেজিস্ট্রার বরাবর লিখিত দিয়েছি। আমরা এজেন্টদের সাথে জথা বলেছি। আমাদের পর্যবেক্ষণ হলো, নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে।

তিনি বলেন, আমাদের কাছে ভোট কারচুপির অভিযোগ কেউ করেনি। আমরাও এরকম কিছু দেখিনি। তবে কয়েকটি হলের ভোটার সংখ্যা বেশি হওয়ার কারণে বেশি সময় লেগেছে। সেখানে ভোটার সংখ্যা বেশি কিন্তু ব্যবস্থাপনায় কমতি ছিল।
তিনি আরও বলেন, ভোট ব্যবস্থাপনায় দুর্বলতা ছিল। এছাড়াও ব্যালট পেপার বক্সেও সমস্যা ছিল। কারণ এটি স্বচ্ছ হওয়ার কারণে ব্যালটে কে কাকে ভোট দিয়েছে, সেটা দেখা যাচ্ছিল। তবে ভোট অংশগ্রহণমূলক হয়েছে সেখানে কোনও সন্দেহ নেই।
সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।