দুর্গাপুরে তিন দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে ও প্রতিষ্ঠানের কর্মবিরতির সমর্থনে এ মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা। এছাড়াও ঢাকায় মানববন্ধন কর্মসূচীতে শিক্ষক লাঞ্ছিতোর ঘটনার প্রতিবাদ জানানো হয় এ মানববন্ধনে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুর্গাপুর উপজেলা মোড় প্রধান সড়কে বেলা ১১ টা থেকে ১২ পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ গ্রহন করেন। দুর্গাপুর উপজেলা ও পৌরসভার শিক্ষক কর্মচারী সমস্বয় ফোরাম আয়োজনে এ মানববন্ধন করা হয়। এসময় মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন কজেল শাখার প্রধান সমন্বয়কারী দুর্গাপুর কলেজের অধ্যাপক জিয়াউল হক রতন, স্কুল শাখার সমন্বয়কারী
সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মাদ্রাসা শাখার সমন্বয়কারী গৌরীহার দাখিল মাদ্রাসার সুপার আক্কাছ আলী, কারিগরি শাখার সমন্বয়কারী কয়ামাজমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, সহকারী সমন্বয়কারী যুগিলো উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুুল্লাহ আল কাফী, বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আশরাফুল ইসলাম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুর্গাপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাব হোসেন, আলিপুর মাদ্রাসার অধ্যক্ষ আবু তালেব, বহরমপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোতাকাব্বের, বহরমপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত (১২ অক্টোবর) রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা, চাকুরী জাতীয়করণ ও অন্যান্য আর্থিক সুবিধা বাস্তবায়নের দাবিতে অবস্থান নেন। এসময় কর্মসূচী চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। এরই প্রতিবাদে শিক্ষক সমাজ ক্ষোভ ও নিন্দা জানিয়ে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ পালন করেন।