শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান

WP Import ১৬ অক্টোবর ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ অক্টোবর ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ন
রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান
রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান

নিজস্ব প্রতিবেদক:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনিত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজশাহী সদর-২ আসনে অ্যাডভোকেট মুহাম্মদ সাঈদ নোমানকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলনে দলের ১০০ জন প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
এদিকে মুহাম্মদ সাঈদ নোমান এবি পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকেই সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং দলের অন্যতম উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রাজশাহী বিভাগ তত্ত্বাবধান করছেন।

মুহাম্মদ সাঈদ নোমান বলেন, রাজশাহী-২ (সদর) আসনে এবি পার্টি সম্পর্কে জনগণের আস্থা দিন দিন সুদৃঢ় হচ্ছে। এবি পার্টির তৃণমূলভিত্তিক সাংগঠনিক কাঠামো এখন রাজশাহী মহানগরের প্রতিটি এলাকায় শক্তিশালী রূপ নিচ্ছে। জনগণের প্রত্যাশা, আন্দোলন, এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রগঠনের আকাঙ্খার কেন্দ্রবিন্দুতে এবি পার্টি আজ একটি বিকল্প গণরাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।