শনিবার, আগস্ট ২২, ২০২৬

প্রতিবন্ধী ৩৯ জন এবং কারাগার থেকে পরীক্ষা দিয়ে ৩ জন কৃতকার্য

WP Import ১৬ অক্টোবর ২০২৫ ১২:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ অক্টোবর ২০২৫ ১২:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসিতে ৩৯ জন পাস করেছে। একই বোর্ডে ৬ জন বিভিন্ন কারাগার থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনজন পাস করেছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন . ম. মোফাখখারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে- শিক্ষাবোর্ডের অধিনে অনুষ্ঠিত পযরীক্ষায় ৫৪ বিভিন্ন প্রতিবন্ধী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৩৯ জন অকৃতকার্য হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ৫ জন পরীক্ষার্থী। এবছর শিক্ষাবোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী।
এরমধ্যে শিক্ষাবোর্ডের আওতাধীন বিভিন্ন জেলার কারাগার থেকে পরীক্ষায় অংশ নেয় ৬ জন পরীক্ষার্থী। এরমধ্যে তিনজন বিভিন্ন গ্রেডে পাস করেছে। আর তিন জন অকৃতকার্য হয়েছে।

এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন . ম. মোফাখখারুল ইসলাম বলেন, এবছর পাসের হার কম। এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩৯ জন প্রতিবন্ধী পাস করেছে। আর কারাগার থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৬ জনের মধ্যে ৩ জন পাস করেছে।