শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী শিক্ষাবোর্ডের ৩৫ কলেজে শতভাগ ফেল

WP Import ১৬ অক্টোবর ২০২৫ ১২:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ অক্টোবর ২০২৫ ১২:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসিতে ৩৫টি কলেজ থেকে একজনও পরীক্ষার্থী পাস করতে পারেনি। ফলে এসব কলেজ থেকে শতভাগ ফেল। এই ৩৫টি কলেজ থেকে ২২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে- শতভাগ ফেল করা কলেজ নাটোর জেলায় বেশি। এই জেলায় ১১ কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। সবচেয়ে কম- চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি কলেজ রয়েছে। এছাড়া রাজশাহীতে শতভাগ ফেল করা কলেজ রয়েছে ৫টি, সিরাজগঞ্জ জেলায় চারটি, নওগাঁয় ৬টি, পাবনায় ৩টি, জয়পুরহাটে তিনটি ও বগুড়ায় ২টি কলেজ রয়েছে।

কলেজগুলোর কোনটিতে একজন ও কোনটিতে ৩৬ জন পরীক্ষার্থী ছিল। একজন পরীক্ষার্থী ছিল এমন কলেজের সংখ্যা ছয়টি ও ২ জন পরীক্ষার্থী ছিল এমন কলেজের সংখ্যা ১২টি। এর আগের বছর (২০২৪) সালে শতভাগ ফেল করা কলেজের সংখ্যা ছিল ১২টি ও তার আগের বছর ছিল ৪টি। এছাড়া ২০২২ সালে ছিল ৯ কলেজ।

এবছর এইচএসসিতে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গেল বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। তার আগের বছর (২০২৩) এ বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ।
এবিষয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন . ম. মোফাখখারুল ইসলাম বলেন, শিক্ষাবোর্ডের ৩৫টি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। আমরা এমন ফলাফলের বিষয়ে তাদের থেকে জানতে চাইবো।