শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভোটারদের পরিচয় শনাক্তে ৪ ধরনের ব্যবস্থা রয়েছে, কালি মুছে গেলেও সমস্যা নেই : রাকসু সিইসি

WP Import ১৬ অক্টোবর ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৬ অক্টোবর ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন

রাবি প্রতিবেদক :


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটারদের অনেকে অভিযোগ করছেন, ভোট দেওয়ার পর নখে লাগানো কালি মুখে যাচ্ছে। এতে করে ভোট জালিয়াতি করতে পারে কেউ। তবে, প্রধান নির্বাচন কমিশনার বলছেন, কালি মুখে গেলেও সমস্যা নেই। জালিয়াতি রোধে চারধরনের ব্যবস্থা করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, কালি মুছে গেলেও কোনো সমস্যা নেই। আমাদের ফোর্থ ডাইমেনশনাল (চার ধরনের) সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। কালি কোনো সিকিউরিটির মধ্যে পড়েই না। ওইটা দিলেও যা, না দিলেও তা। ভোট দেওয়ার পর সাধারণত কালি লাগানোর একটা প্রচলন রয়েছে, এজন্য আমরাও এটা দিচ্ছি।