শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

WP Import ১৬ অক্টোবর ২০২৫ ১২:২৯ অপরাহ্ন
WP Import ১৬ অক্টোবর ২০২৫ ১২:২৯ অপরাহ্ন
ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টায় পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় পাবনা শহরের ঈদগাহ পাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা পুলিশ ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর। তিনি জানান, শরিফুল ইসলাম শরিফ গত ৪ আগস্ট ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে পাবনা শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।