চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মান। তিনি বিসিএস ২৫ তম ব্যাচের সদস্য।
বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবাগত চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক অভিনন্দন জানিয়ে পোস্ট করা হয়েছে।