শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে মহাসড়কের পাশে পড়ে ছিল ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ, ভ্যান ছিনতাই করে হত্যা করা হয়েছে : পরিবারের দাবি

WP Import ১৫ অক্টোবর ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন
WP Import ১৫ অক্টোবর ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন
ঈশ্বরদীতে মহাসড়কের পাশে পড়ে ছিল ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ, ভ্যান ছিনতাই করে হত্যা করা হয়েছে : পরিবারের দাবি
ঈশ্বরদীতে মহাসড়কের পাশে পড়ে ছিল ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ, ভ্যান ছিনতাই করে হত্যা করা হয়েছে : পরিবারের দাবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় ইমান আলী (৫৫) নামে ইঞ্জিনচালিত এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর গ্রামে মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ভ্যানচালকের পরিবার দাবি করেছেন ভ্যান ছিনতাই করে তাকে হাত-পা বেঁধে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তাদের ধারনা। ইমান আলী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের তেতুলতলা এলাকার জয়নাল প্রামানিকের ছেলে।

তিনি পেশায় একজন ইঞ্জিচালিত ভ্যান চালক ছিলেন। ইমান আলীর ভাই মো. হোসেন আলী জানান, সোমবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকায় মাইকিং করে ও বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল বুধবার সন্ধ্যায় রাস্তার পাশে একজনের হাত-পা বাঁধা মরদেহ পাওয়া গেছে বলে খবর পেয়ে আমরা দাশুড়িয়ার মুনশিদপুর এলাকার মহাসড়কের পাশ থেকে তাঁর লাশ শনাক্ত করি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। ময়না তদন্ত করার জন্য পাবনা মর্গে পাঠানো হবে। রিপোর্ট এলে মৃত্যুর কারন জানা যাবে।