নাটোরে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলাম। বুধবার সকাল ১০টার দিকে নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে সংগঠনটির নাটোর শহর শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারী সাদেকুর রহমান, জেলা সহকারি সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, শহর শাখার আমীর রাশেদুল ইসলাম, জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান প্রমূখ
। এসময় বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া জুলাই সনদ ভিত্তিহীন। দ্রুত সময়ের মধ্যে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভক্ত করে গণভোটসহ ৫ দফা দাবি জানান।