শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিবগঞ্জে মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ৬০ কেজি ইলিশ জব্দ

WP Import ১৪ অক্টোবর ২০২৫ ০৯:২১ অপরাহ্ন
WP Import ১৪ অক্টোবর ২০২৫ ০৯:২১ অপরাহ্ন
শিবগঞ্জে মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ৬০ কেজি ইলিশ জব্দ
শিবগঞ্জে মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ৬০ কেজি ইলিশ জব্দ

শিবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুটি পৃথক দুটি অভিযানে ৬০ কেজি মা-ইলিশ মাছ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দ করে বিভিন্ন ইয়াতিম খানায় দেয়া হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে ১৩ অক্টোবর রাতে ও ১৪ অক্টোবর সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তৌফিক আজিজ ও উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমারের যৌথ অভিযানে পদ্মা নদীর তত্তীপুর ও সাত্তার মোড়ে অভিযানচালিয়ে ৬০ কেজি মা ইলিম মাছ উদ্ধার করে। মানবিক বিবেচনায় সমন্বিত শিশু পরিবার, রসুলপুর বালিকা ইয়াাতিমখানা ও মাদ্রাসা, আলহাজ মোশারফ হোসেন মহিলা ইয়াতিমখানা ও পুনর্বাসন কেন্দ্র এবং ছত্রাজিতপুর ইয়াতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে অংশগ্রহণকারী সহকারী কমিশনার(ভূমি) মোঃ তৌফিক আজিজ উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার জানান, মা-ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান চলছে। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।