রাণীনগরে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা এবং উপজেলা আইনগত সহায়তা কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদ সভা কক্ষে ভয়েসস ফর চেইঞ্জ প্রকল্পের আওতায় খান ফাউন্ডেশন এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে সহায়তা প্রদান করে রাইডো ও আপোস নামের দুটি স্থানীয় সংস্থা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, রাইডোর নির্বাহী উপদেষ্টা প্রভাষক দেওয়ান মতিউর রহমান (স্বপন), আপোস-এর নির্বাহী পরিচালক এস এম সহিদুল আলম, প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জামান লিয়ন প্রমুখ। এসময় বক্তারা বলেন লিগ্যাল এইডের বিষয়ে যত বেশি সচেতনতা বৃদ্ধি করা যাবে ততই সেবাগ্রহিতারা উপকৃত হবে। তাই লিগ্যাল এইডের সকল কার্যক্রমের কথা প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুয়ারে পৌছে দেওয়ার প্রতি তাগিদ প্রদান করেন।