ঈশ্বরদীতে ১ হাজার প্রান্তিক কৃষক পেলেন শীতকালীন শাক সব্জির বীজ ও সার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে ১ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন শাক-সব্জির বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে গতকাল মঙ্গলবার সকালে এসব বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস চত্বরে এ উপলক্ষ্যে কৃষি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দীন, উপসহকারী কৃষি অফিসার মো. জাহিদ হাসান হিরোক। অনুষ্ঠানে ঈশ্বরদী পৌরসভার ৯টি ওয়ার্ড ও উপজেলার ৭টি ইউনিয়নের ১ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে লাউ, বেগুন, মিষ্টিকুমড়া, শসাসহ বিভিন্ন শাকসব্জির বীজ এবং প্রত্যেক কৃষককে ২০ কজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।