শনিবার, আগস্ট ২২, ২০২৬

বদলগাছী ব্যস্ততম সড়কে ধান চাষ, দৃষ্টি কাড়ে পথচারীদের

WP Import ১৩ অক্টোবর ২০২৫ ০৯:১৯ অপরাহ্ন
WP Import ১৩ অক্টোবর ২০২৫ ০৯:১৯ অপরাহ্ন
বদলগাছী ব্যস্ততম সড়কে ধান চাষ, দৃষ্টি কাড়ে পথচারীদের
বদলগাছী ব্যস্ততম সড়কে ধান চাষ, দৃষ্টি কাড়ে পথচারীদের

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর বদলগাছী ব্যস্ততম সড়কে এক চিলতে ধান চাষের সবুজ সমারোহের সৌন্দর্য দৃষ্টি কেড়ে নিচ্ছে পথচারীদের। এমন দৃশ্য চোখে পড়ে উপজেলা পরিষদের সামনে ডাকবাংলো তিন মাথার বাঁকে।
জানা গেছে, ইবনে নুরসহ এলাকাবাসী জানায় নওগাঁ বাসস্ট্যান্ড মোড় বালুডাঙ্গা থেকে বদলগাছী হয়ে পতœীতলা পর্যন্ত প্রশস্ত আকারে সড়ক নির্মাণ কাজের অনেক স্থানে/ জায়গায় নির্মাণ কাজ বন্ধ আছে। তার মধ্যে বদলগাছী শহরাংশে নির্মাণ কাজ বন্ধ থাকায় বিধ্বস্ত সড়কে পানি জমে, কাদাপানিতে জনদুর্ভোগ চরম পর্যায়ে দেখা দেয়। এ অবস্থায় সড়কের নির্মাণ কাজ বন্ধ রাখার প্রতিবাদে প্রায় দুমাস পূর্বে সড়কে ধান রোপন করে এলাকাবাসী। সব ধান গাছ নষ্ট হলেও সামান্য কাদা মাটি প্রলেপ থাকার কারণে ডাকবাংলো মোড়ে কিছু ধানগাছ সুন্দর ভাবে গজিয়ে উঠে সড়কে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ধানগাছ যাতে নষ্ট না হয় আমরা সেদিকে খেয়াল রাখি। তাছাড়া যানবাহন, রিক্সাভ্যান সহ মটরসাইকেল চালকরাও খেয়াল রেখে যানবাহন পরিচালনা করে। সকল পথচারী এর সৌন্দর্য উপভোগ করে। আকাশের বৃষ্টির পাশাপাশি স্থানীয় এক স্টল মালিক পানি সেচ দিয়ে ধানগাছ বাঁচিয়ে রাখে। এখন ধান গাছ১গামর’ হয়ে উঠেছে। শিগগিরই শীষে ফল বের হবে কিন্তু যে প্রতিবাদে ধান রোপন করা হয়েছে সেই সড়কের নির্মাণ কাজ শুরু করার কোন প্রদক্ষেপ নেয়নি সড়ক ও জনপথ বিভাগ।

এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিকী জানান, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার কারণে বদলগাছী শহরাংশে কাজ বন্ধ রয়েছে। অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। শেষ হলেই আমরা যত দ্রুত কাজ শুরু এবং শেষ করতে পারবো।