চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক মা ছেলে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিজানে হেরোইন সহ মা ছেলে আটক হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দশরশিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- দশরশিয়া গ্রামের মৃত আমির হোসেনের স্ত্রী চেমালী বেগম (৪৮) ও ছেলে মো: সেলিম রেজা (২৫)
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল চেমালী বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় সাড়ে ৯ গ্রাম হেরোইনসহ চেমালী বেগম ও তার ছেলে সেলিম রেজাকে আটক করা হয়।
পরে সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আটক মা ও ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।