চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা বিজিবির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ভারত থেকে অবৈধভাবে অস্ত্র গোলা-বারুদ ও মাদকের প্রবেশ প্রতিরোধে জিরো টলারেন্সের ঘোষণা, পাশাপাশি সীমান্তে টহল বৃদ্ধি ও কড়া নজরদারির কথা জানিয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের প্রেসব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।
বিজিবির ৫৩ ব্যাটালিয়ন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবির রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের ১৫টি ব্যাটালিয়ন সীমান্তের যে কোন অপতৎপরতাসহ অস্ত্র-গোলাবারুদ ও মাদক চোরাচালান প্রতিরোধে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। গত নয় মাসে উত্তর-পশ্চিম রিজিয়নের বিভিন্ন সীমান্তে অভিজান চালিয়ে ৫০১ জনকে আটক ও জব্দ করা হয়েছে ৬০ কোটি টাকার অস্ত্র-গোলাবারুদ, মাদকসহ অন্যান্য অবৈধ মালামাল প্রবেশে জিরো টলারেন্স নীতি অবলম্বন এর ঘোষণা দেন।
তিনি আরও বলা হয়, উত্তর-পশ্চিম রিজিয়নের সীমান্ত সুরক্ষায় ৬ টি নতুন বর্ডার আউটপোস্ট ও বিওপি স্থাপন করেছে বিজিবি। এসব বিওপির মাধ্যমে সীমান্তে টহল ও নজরদারী আগের চেয়ে বেগবান হয়েছে।