শনিবার, আগস্ট ২২, ২০২৬

পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

WP Import ১৩ অক্টোবর ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ন
WP Import ১৩ অক্টোবর ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ন
পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা মাঠে গিয়ে অগ্নিকা- বিষয়ক মহড়া ও আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সোহারাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, পতœীতলা থানার পুলিশ পরিদর্শক আবু তালেব প্রমুখ।