শনিবার, আগস্ট ২২, ২০২৬

পোরশায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

WP Import ১৩ অক্টোবর ২০২৫ ০২:৩০ অপরাহ্ন
WP Import ১৩ অক্টোবর ২০২৫ ০২:৩০ অপরাহ্ন
পোরশায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি
পোরশায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশায় সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড় নামক স্থানে সড়কের ধারের গাছ ফেলে পথ রোধ করে ঘণ্টব্যাপী ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টা হতে সাড়ে ৮টা পর্যন্ত ডাকাতির ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, উপজেলার মোশানতলা মোড়ে সন্ধ্যায় সড়কে গাছ ফেলে দু’দিক থেকে আসা বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচল বন্ধ করে দেয়া হয়। ডাকাতরা যানবাহনে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এসময় বেশ কয়েকজন তাদের কাছে থাকা জিনিষপত্র দিতে না চাইলে তাদেরকে মেরে আহত করে ডাকাতরা। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহত প্রায় ২০ জন নারী ও পুরুষকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করায়।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার মোশানতলা মোড়ে অনেক দিন ধরেই ডাকাতির ঘটনা ঘটে আসছে। আর ডাকাতি হয় সন্ধা থেকে পুরো রাতভর পর্যন্ত। অথচ ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই। বিশেষ করে থানা পুলিশের ভূমিকা রহস্যজনক।

এলাকাবাসী জানান, মোশানতলা মোড়ে ডাকাতি হয়, আর ওই সময়ে পুলিশ বসে থাকে মোশানতলা থেকে দুই কিলোমিটার দূরে সারাইগাছী বাজারে। ডাকাতি শেষে হলে পুলিশ এসে হাজির হয়। এরকম ঘটনা প্রায় দেখা যায় বলেও জানান এলাকাবাসী।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি এবং থানায় কোন মামলা হয়নি বলেও তিনি জানান।