শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দু’জনের যাবজ্জীবন

WP Import ১৩ অক্টোবর ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ন
WP Import ১৩ অক্টোবর ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে দু’জনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে দু’জনের যাবজ্জীবন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক নারীসহ দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। দণ্ডিতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের বেলেপুকুর গ্রামের আমীর আলীর ছেলে জুয়েল রানা (৩২) ও বালুবাগান গ্রামের মুকুল রানার স্ত্রী ববিতা খাতুন (২৬)।

রোববার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আব্দুল্লাহ আল মামুন ববিতার উপস্থিতিতে ও জুয়েল রানার অনুপস্থিতিতে (পলাতক) আদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ময়েজ উদ্দিন বলেন, ২০২৩ সালের ১৪ অক্টোবর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ৯৫০ গ্রাম হেরোইন সহ শহরের নিজ নিজ বাড়ি থেকে ববিতা ও জুয়েল রানা ্ আটক হন। এ ব্যাপারে ওইদিন সদর থানায় মামলা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এসআই আসাদুর রহমান।

২০২৩ সালের ১৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস গোসেন তালুকদার মামলার অভিযোগপত্র জমা করেন।