সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পবায় যথাযোগ্য মর্যাদার জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

WP Import ০৮ অক্টোবর ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৮ অক্টোবর ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ন
পবায় যথাযোগ্য মর্যাদার জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত
পবায় যথাযোগ্য মর্যাদার জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর পবা উপজেলায় যথাযোগ্য মর্যাদার জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে“আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন।

কন্যাশিশুদের প্রতি যতœ ও সচেতনতার আহ্বান জানিয়ে ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, “কন্যাশিশু হলো পরিবারের ও সমাজের গৌরব। তাদের বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে।”
কন্যাশিশুদের পদ্মফুলের সঙ্গে তুলনা করে তিনি আরও বলেন,“যেমন পদ্মফুল কাদাজলে থেকেও সৌন্দর্য ছড়ায়, তেমনি কন্যাশিশুরাও প্রতিকূলতার মধ্যেও নিজেদের আলো ছড়াতে পারে—যদি আমরা তাদের যথাযথ সুযোগ দিই।”

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। কেউ যদি জোর করে বা অমতে বিয়ে দিতে চায়, সঙ্গে সঙ্গে প্রশাসনের সহায়তা নিতে হবে।”অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।