বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে মঈন খান

সোনার দেশ ডেস্ক ২২ অক্টোবর ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ অক্টোবর ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন
বুকে ব্যথা নিয়ে সিসিইউতে মঈন খান
ড. আব্দুল মঈন খান

বুকে তীব্র ব্যথা অনুভব করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।


বুধবার (২১ অক্টোবর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ড. মঈন খানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বুকে তীব্র ব্যথা অনুভূত হওয়ায় চিকিৎসকেরা তাকে সিসিইউতে ভর্তি করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।


বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে দেখতে হাসপাতালে যান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন।


ড. মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


কখ্যসূত্র: রাইজিংবিডি