নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ট্যাবলেট উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটনের চন্দ্রিমা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মো. আইনুল হকের ছেলে মো. আবিদ হোসেন ওরফে সোহেল (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় পৃথক ২টি মাদক মামলা রয়েছে।
আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।