সোমবার, নভেম্বর ০৯, ২০২৬

রাসিক প্রশাসকের সঙ্গে জাহানারা শামসুদ্দিন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদ পরিচালনা কমিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ নভেম্বর ২০২৬ ১১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ নভেম্বর ২০২৬ ১১:০২ অপরাহ্ন
রাসিক প্রশাসকের সঙ্গে জাহানারা শামসুদ্দিন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদ পরিচালনা কমিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে তেরখাদিয়া পশ্চিমপাড়া জাহানারা শামসুদ্দিন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।


রোববার (৮ নভেম্বর) বিকেলে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে তাঁরা এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন কল্পে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন। মসজিদ উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। 


সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন, সেক্রেটারি আবু খায়ের ডাবলু এবং সদস্য মোঃ সিরাজুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, মোঃ মনিরুজ্জামান ও মোঃ ওবায়দুল্লাহ।