সোমবার, নভেম্বর ০৯, ২০২৬

বাঘায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বাঘা প্রতিনিধি ০৮ নভেম্বর ২০২৬ ১১:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ০৮ নভেম্বর ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
বাঘায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় মাদক মামলায় ১ বছর ৪ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার আনিসুর রহমান কিশোরপুর গ্রামের মাজদার রহমানের ছেলে।


বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, মাদক মামলায় ১ বছর ৪ মাসের কারাদণ্ড হওয়ার পর থেকে আনিসুর রহমান পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।