সোমবার, নভেম্বর ০৯, ২০২৬

মোহনপুরে অবৈধভাবে সার মজুদদারের ২৫ হাজার জরিমানা!

কেশরহাট প্রতিনিধি ০৮ নভেম্বর ২০২৬ ১১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ০৮ নভেম্বর ২০২৬ ১১:১১ অপরাহ্ন
মোহনপুরে অবৈধভাবে সার মজুদদারের ২৫ হাজার জরিমানা!

মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামে অবৈধভাবে ৪০ বস্তা সার মজুদের অপরাধে কাউসার আলী নামে বালাইনাশক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার  ফাহিমা বিনতে আখতার। 


রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফসার কামরুল ইসলামের নেতৃত্বে মোহনপুর থানা পুলিশ অবৈধ মজুদকৃত সার জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা। এসময় ১৭ বস্তা ডিএপি এবং ২৩ বস্তা এমওপি সার কৃষকদের মাঝে সরকারি মুল্যে বিক্রয়ের অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়। এসব জানিয়েছে মোহনপুর উপজেলা কৃষি অফিস। 


অভিযানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক, উপসহকারী  উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামাল হোসেন, উপসহকারী কৃষি অফিসার শাহজাহান আলী।