সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ও ইফতার মাহফিল
রাজশাহীর চারঘাট উপজেলার সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ মার্চ) বিকেলে জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের আয়োজনে শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও চারঘাট উপজেলার জামায়াতের সেক্রেটারি সুফেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জেলা শাখার সহকারি সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।
তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে আগামীতে বস্তুনিষ্ঠ সংবাদগুলো তুলে ধরবেন এমন প্রত্যাশা রইলো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর চারঘাট উপজেলা শাখার সেক্রেটারী আইয়ুব আলী।
আরও বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ ও চারঘাট উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইন পোর্টাল নিউজের সংবাদকর্মী।