রবিবার, নভেম্বর ০৮, ২০২৬

রাসিকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ নভেম্বর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ নভেম্বর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
রাসিকের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (০৭ নভেম্বর) এই দিবসে সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনসহ সকল ওয়ার্ড কার্যালয় ও সিটি হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


বাদ যোহর সোনাদীঘি জামে মসজিদ ও নগর ভবন ওয়াক্তিয়া মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী শহীদ জিয়া শিশু পার্ক, কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা এবং শালবাগান শিশু পার্কে বিনামূল্যে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।