রবিবার, নভেম্বর ০৮, ২০২৬

পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পার্বতীপুর প্রতিনিধি ০৭ নভেম্বর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন জাতীয়
পার্বতীপুর প্রতিনিধি ০৭ নভেম্বর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমিন আজিজ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


ভোটগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাজিব হুসাইন। দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফায়েজুর রহমান।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ ও যুগ্ম আহ্বায়ক মাহাবুর রশিদ সংগ্রাম। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাস্টার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় কে বি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থী অনুশ্রী সাহা। পরে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।