রবিবার, নভেম্বর ০৮, ২০২৬

নগরীতে চার দিনব্যাপি বনসাই প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ০৭ নভেম্বর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৭ নভেম্বর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
নগরীতে চার দিনব্যাপি বনসাই প্রদর্শনীর উদ্বোধন

রাজশাহীতে চার দিনব্যাপি বনসাই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বরেন্দ্র বনসাই সোসাইটির আয়োজনে এই প্রদর্শনী চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। 


শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তন চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক নওরোজ আলী মহিম।  


অতিথিরা বলেন, উত্তরাঞ্চলে এ ধরনের বনসাই প্রদর্শনী দেখা খুবই বিরল। বনসাই আমাদের জীবনে প্রকৃতির কাছে নিয়ে যাবার একটি মাধ্যম এবং সুন্দর করার অভিনব কৌশল। বনসাই হলো প্রকৃতি প্রেমীদের ভালোবাসার প্রতিচ্ছবি। 


বরেন্দ্র বনসাই সোসাইটির সভাপতি খন্দকার মুহাম্মদ আলী বলেন, আমাদের কার্যক্রম প্রকৃতি নিয়ে, আমরা এ ধরনের প্রদর্শনী করি। প্রদর্শনীতে ৩২ জন শিল্পীদের প্রায় ২৮০ টি বনসাই গাছ স্থান পায়। উল্লেখযোগ্য গাছগুলোর মধ্যে দেশী বট, পাইকর, লাইকর, শ্যাওড়া, ঘুর্নিবীচি, তমাল, বৈচি, জিলাপী, তেঁতুল, কামিনী, ফাইকাস প্রজাতির মধ্যে বেনজামিনা, রেটুসা, রামফি, গোল্ডেন, ভাইরেন্স এ ছাড়াও বাগান বিলাস, বাওবাব, জেড, ফাইকাস লংআইল্যান্ড, থাইচেরী ও রঙ্গন, ছাড়াও আরও অনেক বনসাই গাছ।


প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।