রবিবার, নভেম্বর ০৮, ২০২৬

সাঁথিয়ায় জোড়গাছা ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাঁথিয়া প্রতিনিধি ০৭ নভেম্বর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাঁথিয়া প্রতিনিধি ০৭ নভেম্বর ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
সাঁথিয়ায় জোড়গাছা ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় জোড়গাছা ডিগ্রি কলেজে সাংস্কৃতিক কমিটির আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৭নভেম্বর) কলেজ হলরুমে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা,রচনা প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও মিলাদমাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


সাংস্কৃতিক কমিটির আহবায়ক ও সহকারী অধ্যাপক রাশেদ সালাহ উদ্দিন বাবুর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক মিজানুর রহমান।আরো বক্তব্য রাখেন,শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাস,সহকারী অধ্যাপক জিয়াউর রহমান,সহকারী অধ্যাপক আবুল বাশার,সহকারী অধ্যাপক শফি কামাল ও সহকারী অধ্যাপক তাজ উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী শামীমা আক্তার,মুস্তাকিন হোসেন ও ইয়ামিন হোসেনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।