পোরশায় জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ
নওগাঁর পোরশায় জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার মর্শিদপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে উপজেলা জামায়াতের সভাপতি
মাওলানা সাগর আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩ শতাধিক অসহায় দুস্থ্য মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলাম প্রমুখ।