সোমবার, জুন ২২, ২০২৬

পোরশায় উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ১১ মার্চ ২০২৬ ০২:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ১১ মার্চ ২০২৬ ০২:০৩ অপরাহ্ন
পোরশায় উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম,

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী ও সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাগর আলী ও সেক্রেটারী শরিফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।